সারাদেশ

মাংস খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলার বালুয়া বাজারে গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে ছুরি আঘাতে রোকন সরদার(৩৫) নামে এক ব্যবসায়িকে কুপিয়ে হত্যা করে হোটেল ব্যবসায়ী সোহেল। এ ঘটনায় শুক্রবার (১৮ জুন) সকালে অভিযুক্ত সোহেলের শাস্তির দাবিতে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করেছে উত্তেজিত এলাকাবাসী।

এসময় উত্তেজিত জনতা সোহেল, তার ভাই সুমন এবং সোহানের ব্যবসা প্রতিষ্ঠান কাজী হোটেলে ও বসতবাড়িতে অগ্নি সংযোগ করে। আগুনের হাত থেকে রক্ষা করতে আশপাশের দোকানের মালামাল গাইবান্ধা-নাকাইহাট সড়কে বের করে রাখা হয়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত রোকন সরদার যুবক সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের হারু সরদারের ছেলে। এই ঘটনায় আহত হয়েছেন একই গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে জিল্লুর রহমান ও ইউপি সদস্য সাথি সরদার। ঘটনাটি নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।

এর আগে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এই খুনের ঘটনা ঘটে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা