সারাদেশ

মেডিকেল শিক্ষার্থীদের সিনোফার্মের টিকা প্রদান 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, করোনার সংক্রমণ থেকে বাঁচতে টিকা গ্রহণ করে সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শনিবার (১৯ জুন) সকালে সদরউপজেলার শিয়ালকোলস্থ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ সিনোফার্মের ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে নিয়মিত মাস্ক ব্যবহার , হাত পরিষ্কার রাখা , নিজেকে সুরক্ষিত রাখতে এবং আপনার সুরক্ষা অন্যকেও সুরক্ষিত রাখবে বলেও পরামর্শ দেন।

এ সময় মেডিকেল শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম টিকা গ্রহণ করেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী তানভীরুল ইসলাম।

প্রথম দিনেই ১৯২ জন শিক্ষার্থীকে টিকাপ্রদান করা হয়। এর মধ্যে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ৫৩ জন, নর্থবেঙ্গল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৫৬ জন ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ৮৩ জন। এ কার্যক্রম আগামী ১৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত চলবে।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আমিরুল ইসলাম চৌধুরী জানান, সিরাজগঞ্জের ৩টি মেডিকেল কলেজের ৮শ ৬৮জন শিক্ষার্থীকে পর্যায়ক্রমে এই টিকা প্রদান করা হবে। প্রথম দিনেই ৩মেডিকেল কলেজ হাসপাতালের ১৯২ জন শিক্ষার্থী টিকা প্রদান করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা