সারাদেশ

পাবনায় উন্নয়ন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন ও সাদুল্লাহপুর ইউনিয়নে ৪ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে ৩টি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সোমবার (৭ জুন) দুপুরে চরতারাপুর ইউনিয়নের দুবলিয়া জিসিএম হতে হলুদবাড়ীয়া পাকা রাস্তা ভায়া মাজেদ চেয়ারম্যানের বাড়ির রাস্তা মেরামত, দুবলিয়া জিসিএম হতে নতুন গোয়াইলবাড়ী হাট ভায়া আটঘরিয়া পাড়া রাস্তা মেরামত কাজ এবং সাদুল্লাহপুর ইউনিয়নের দুবলিয়া জিসিএম হতে আতাইকুলা জিসিএম ভায়া শ্রীকোলা পর্যন্ত পরপর এ ৩টি রাস্তা মেরামত কাজে উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে গোলাম ফারুক প্রিন্স বলেন, আওয়ামী লীগ সরকার বিগত দিনে ক্ষমতাকালেও যে উন্নয়ন কাজ করেছে, বর্তমানেও করছে এবং আগামীতে ক্ষমতায় থাকলে সকল উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।

এ সময় সাদুল্লাহপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সি, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল, সাবেক চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগের নেতা কামরুজ্জামান রকি, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৮৩৩ শিশু, মৃত্যু ২

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নি...

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন

ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছে জে...

খামেনিকে শেষ শ্রদ্ধা, জনসমুদ্রে তেহরান

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আনুষ্ঠানিক শেষ শ্রদ্ধ...

তৃণমূলের পার্টিঅফিস দখল ঋতব্রতপন্থীদের

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা দখল নিয়ে দাবি-পাল্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা