সারাদেশ

কুমিল্লায় ফেনসিডিলসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে ফেনসিডিলসহ তারেক আমিনী (৩০) ও রাজিব আনোয়ার (৩২) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, শুক্রবার (৪ জুন) রাতে তারেক আমিনী ও রাজিব আনোয়ার একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-গ-১৩-৫১৯৭) চালিয়ে কুমিল্লা সদর দক্ষিণের ভাটপাড়া থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিষয়টি চৌদ্দগ্রাম থানাকে অবগত করলে মহাসড়কের উপজেলা সদরে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক জব্দ করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে ১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে বন্দর নগরী নামে একটি অনলাইন টেলিভিশনের সাংবাদিক বলে তারা জানান। তাদের কাছ থেকে দুইটি ভুয়া আইডি কার্ড ও একটি ক্যামেরা জব্দ করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

ইনানী সৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা