সারাদেশ

রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজের তিনদিন পর প্রতিবেশীর রান্না ঘর থেকে আরাফত নামে দেড় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার দাড়েপাড়া গ্রামের ছপের মালের রান্নাঘর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গত শুক্রবার সকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় ছপের মালের স্ত্রী কোহিনুরকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ছপের মালের রান্নাঘর ঘর থেকে মরদেহের দুর্গন্ধ ছড়ালে তার স্ত্রী কোহিনুর রান্নাঘরে পুতে রাখা শিশুর বস্তাবন্দি মরদেহ তুলে রান্না ঘরের পাশে পুনরায় মাটি খুঁড়ে চাপা দেওয়ার চেষ্টা করে। এ সময় প্রতিবেশীরা দেখে ফেলায় কোহিনুর পালানোর চেষ্টা করলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধারসহ কোহিনুরকে আটক করে। ধারণা করা হচ্ছে, শুক্রবার সকালে শিশুটিকে অপহরণ করে কোহিনুর ও তার স্বামী ছপের মাল হত্যা করে রান্নাঘরের মাটি খুড়ে পুঁতে রাখে।

দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন জানান, এ ঘটনায় আটক কোহিনুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

বিমানের বহরে যুক্ত হবে ১০ এয়ারবাস, চুক্তি কাল

বাংলাদেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ এবং বিমান বাং...

গাজার পুরো জনগোষ্ঠীই ইসরায়েলের ‘প্রকৃত শত্রু’: মোশে ফেইগলিন

ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুসহ সমগ্র জনগোষ্ঠীকে সরাসরি দেশের ‘আসল শত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা