সারাদেশ

শিমুলিয়ায় পারাপারের অপেক্ষায় হাজার হাজার যাত্রী

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে পারাপারের জন্য হাজার হাজার যাত্রী জড়ো হয়েছেন। রোববার (০৯ মে) ভোর থেকে যাত্রীরা ঘাটে আসছেন। তবে এখন পর্যন্ত কোন ফেরি ছেড়ে যায়নি বলে ঘাট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ভোর থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীরা শিমুলিয়া ঘাটে জড়ো হচ্ছেন। তারা সকাল থকে ফেরির ছাড়ার অপেক্ষায় থাকলেও সকালে কোন ফেরি ছেড়ে যায়নি। এদিকে শিমুলিয়া ঘাটে মোতায়েন করা হয়েছে বিজিবি। বিজিবির টহলের মধ্যেই যাত্রীরা বিভিন্ন কৌশলে ঘাটে জড়ো হচ্ছেন। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় সাড়ে তিনশ যানবাহন।

এ ব্যাপারে মাওয়া ঘাটের ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন বলেন, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের জন্য হাজার হাজার যাত্রী জড়ো হয়েছে। তবে যাত্রী গতকালের চেয়ে আজ কম। এ মুহূর্তে সাড়ে ৩ শতাধিক মালবাহী ট্রাক, পিকআপ ঘাটে রয়েছে।

এ ব্যাপারে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যখন কোন অ্যাম্বুল্যান্স আসবে তখন ফেরি ছাড়া হবে। এখনো ঘাট থেকে কোন ফেরি ছাড়ার সিদ্ধান্ত হয়নি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা