সারাদেশ

রাবিতে নিয়োগকৃতদের যোগদান স্থগিত

নিজস্ব প্রতিনিধি, রাবি : শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগ দেওয়া ব্যক্তিদের যোগদান স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে ৫ মে অস্থায়ী ভিত্তিতে নিয়োগকৃত সকলের নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিধায় তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিকে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগপত্রের যোগদান এবং তদসংশ্লিষ্ট সকল কার্যক্রম স্থগিত রাখতে অনুরোধ করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, নিয়োগ পাওয়ার পর যোগদানের অনেকগুলো প্রক্রিয়া আছে। তার মধ্যে অন্যতম যে বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে সেই বিভাগ বা দপ্তরের প্রধানের থেকে একটি সুপারিশ নিয়ে আসতে হবে। তারপর রেজিস্ট্রার দপ্তর থেকে আরও কয়েকটি প্রক্রিয়া শেষে নিয়োগ কার্যকর হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে সে কারণে যোগদান স্থগিত রাখতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরগুলোকে।

সূত্রে জানা গেছে, এরই মধ্যে বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, হল ও অনুষদগুলোতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৫ তারিখে ভিসির স্বাক্ষরে ১৩৭ জনের নিয়োগ হয়। পরদিন ৬ মে ভিসির বাসভবনে নিয়োগপত্রে স্বাক্ষর করেন নিয়োগ পাওয়া ব্যক্তিরা। তবে সেটি যোগদান হয়নি বলে জানাচ্ছে প্রশাসন।

সান নিউজ/এএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা