সারাদেশ

জেলেদের জালে সাড়ে ৪ মণ ওজনের বাঘাইড়

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে জেলেদের জালে সাড়ে ৪ মণ ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।

শনিবার (৮ মে) সকাল ১০টার দিকে মাছটি বিক্রির জন্য সিলেট নগরের বন্দরবাজার এলাকার লালবাজারে নিয়ে আসেন জেলেরা। এসময় উৎসুক জনতার ভিড় জমে।

লালবাজারে গিয়ে দেখা যায়, বাজারে বাঘাইড় মাছটি বিক্রির জন্য তোলার খবর শুনে উৎসুক মানুষের ভিড় জমেছে। এ সময় অনেককে মুঠোফোনে মাছটির ছবি তুলতেও দেখা যায়।

মাছ ব্যবসায়ী বেলাল জানান, ভোরে জেলেদের জালে মাছটি ধরা পড়ার পর সেটি বিক্রির জন্য জেলেরা কাজীরবাজার মাছের আড়তে নিয়ে আসেন। সেখান থেকে তারা মাছটি বিক্রির জন্য লালবাজারে নেন।

তিনি বলেন, ক্রেতাদের কাছে সাড়ে ৪ মণের বাঘাইড় মাছটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ টাকা। আস্ত মাছ কেনার মতো ক্রেতা না থাকায় দুপুর ২টায় কেটে কেজিদরে বিক্রি করার সিদ্ধান্ত হয়েছে। মাছটির প্রতি কেজি আড়াই হাজার টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন তিনি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা