সারাদেশ

চা শ্রমিককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাম্পারায় চা বাগানে সুমন গোয়ালা (৩২) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চা বাগানের ২৫ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

নিহত সুমন গোয়ালা চাম্পরায় চা বাগানের বড় লাইনের চা শ্রমিক সাধু গোয়ালার ছেলে।

স্থানীয়রা জানায়, গত সোমবার আম পাড়া নিয়ে চাম্পারায় চা বাগানের সুমন গোয়ালার সঙ্গে তার চাচা মনোহর গোয়ালা ও তার ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় সুমন গোয়ালা মঙ্গলবার চা বাগান অফিসে গিয়ে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মনোহর গোয়ালা এবং তার দুই ছেলে বিশ্বজিত গোয়ালা ও সঞ্চিত গোয়ালা সন্ধ্যায় একা পেয়ে দা দিয়ে সুমন গোয়ালাকে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পারিবারিক বিরোধ ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তবে অভিযুক্ত কাউকে সেখানে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সমৃদ্ধ হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও...

খলনায়ক থেকে নায়ক

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশনধর্মী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আবুল খায়ের জসিম...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা