সারাদেশ

মোবাইল ফোন বিস্ফোরণে যুবক দগ্ধ

ঝিনাইদহ প্রতিনিধি: প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরিত হয়ে সুজন হোসেন (২৬) নামের এক যুবক দগ্ধ হয়েছেন। এতে তার প্যান্ট ও ডান পায়ে হাটুর উপরের কিছু অংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামে এ ঘটনা ঘটে। সুজন হোসেন ওই গ্রামের কলম আলীর ছেলে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সুজনের বন্ধু মোবারেক জানায়, বন্ধুরা মিলে দুপুরে চাপালী স্কুল মাঠে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময়ে সুজনের পকেটে থাকা সিমফোনি বাটন মোবাইল ফোনটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষনিকভাবে বন্ধুরা মাঠের পাশের একটি দোকান থেকে পানি এনে আগুন নেভায়। এরপর সুজনকে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

দেশের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতুলনীয় : মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহ...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা