সারাদেশ

হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার রাজনগরের কাউয়াদিঘি হাওরে বোরো ধান কাটা শুরু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুৎফুল বারী, রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায় ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।

জেলা কৃষি সম্প্রসাারণ অধিদফতরের সূত্রে জানা গেছে, এবার জেলায় বোরো ধানের আবাদ হয়েছে ৫৬ হাজার ৩শ ৪৫ হেক্টর। এতে ২ লাখ ১৭ হাজার মেট্রিকটন চাল উৎপাদন হতে পারে বলে আশা করছে কৃষি বিভাগ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনাকালে হাওরাঞ্চলের কৃষকরা যাতে সময়মতো ধান কেটে ঘরে তুলতে পারেন তার জন্য জেলা ও উপজেলা প্রশাসন পাশে থাকবে। তিনি বলেন, কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায় তা তদারকি করবে প্রশাসন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা