সারাদেশ

চট্টগ্রামে করোনা শনাক্তে রেকর্ড

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫১৮ জন। যা এ যাবত একদিনে করোনা শনাক্তের রেকর্ড। আর এ দিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান।

শুক্রবার দুপুরে এ তথ্য জানান চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কামরুল আলম। তিনি জানান, গত ২৫ মার্চ চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার দিন সর্দি-কাশিতে ভুগছিলেন আতাউর রহমান। এরপর ঢাকায় গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন আতাউর। ২৯ মার্চ পজিটিভ থাকার বিষয়টি জানতে পারেন তিনি।

এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন আতাউর রহমান। পরে সেখান থেকে বৃহ¯পতিবার সন্ধ্যায় তাকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ৩১তম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান রেখে যান।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ৫১৮ জন। নতুন শনাক্তদের মধ্যে ৪৩৬ জন নগরের ও ৮২ জন উপজেলার বাসিন্দা।

এটিই এখন পর্যন্ত চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ শনাক্ত। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৪০ হাজার ৮০১ জনের মধ্যে ৩২ হাজার ৪৯৮ জন নগরের ও ৮ হাজার ৩০৩ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। আর এ পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৯ জন; এর মধ্যে ২৮৫ জন নগরের ও ১০৪ জন উপজেলার বাসিন্দা।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা