সারাদেশ

কালীগঞ্জে ২২ দিনে সড়ক দুর্ঘটনায় ১৬ মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২২ দিনে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় সড়কে প্রাণ হারিয়েছে ১৬ জন। নিহতদের মধ্যে ৬ জন শিক্ষার্থী ছিল। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। হঠাৎ করেই কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।

গত ১০ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় তেল পাম্পের সামনে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই ১২ জন মারা যান। নিহত ১২ জনের মধ্যে ৬ জন ছিল মাস্টার্সের শিক্ষার্থী। তারা সেদিন যশোরে পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরছিলেন।

১২ ফেব্রয়ারি ভোরে কালীগঞ্জ শহরের হক চিড়া মিল এলাকায় ট্রাকের হেলপার দিয়ে ট্রাক চালানোয় চায়ের দোকান গুড়িয়ে দেয় দ্রুতগামী ট্রাক। এ সময় চায়ের দোকানে বসা ৪ পথচারী গুরুত্বর আহত হন। এরপর গত ২১ ফেব্রুয়ারি পিরোজপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহত হন।

ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতবিলা এলাকার একটি তেল পাম্পের সামনে বাস ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে মোটর সাইকেলের তিন যুবক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন।

১ মার্চ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান লাটা হাম্বার চালানো শিখতে গিয়ে জিলহাস হোসেন নামে ১০ম শ্রেণীর এক ছাত্র নিহত হয়।


সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা