সারাদেশ

কার্টুনিস্ট ও ৭ ছাত্র নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, খুলনা : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও পাটকল রক্ষা আন্দোলনের শ্রমিক নেতা রুহুল আমিন, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও ৭ ছাত্র নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ মার্চ) শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের আয়োজনে বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে খুলনা জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলের শুরুতে পুলিশের গাড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে রাস্তা বন্ধ করে বাধা দেওয়া হয়। তবে শ্রমিক ও ছাত্রদের তীব্র প্রতিরোধের মুখে পুলিশ সেখান থেকে সরে যায়। পরবর্তীতে বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ে ঢুকতে গেলে মিছিল পুনরায় পুলিশের বাধার সম্মুখীন হয়। আটক হওয়া রুহুল আমিনকে কোর্টে হাজির করা পর্যন্ত কোর্ট চত্ত্বরেই তার মুক্তির দাবিতে স্লোগান-বিক্ষোভ সমাবেশ চলতে থাকে।

বক্তারা বলেন, ফেসবুক স্ট্যাটাস বা আর যা অভিযোগ সবই অজুহাত, মুলত: রুহুল আমিন গত কয়েক বছর ধরে সারাদেশের পাটকল ও চিনিকলের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে আন্দোলনকে তুঙ্গে নিয়ে এসেছেন এটাই মূল সমস্যা।

অনতি বিলম্বে কালো-কানুন ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে বাংলাদেশের পাটকল রক্ষা আন্দোলনের নেতা রুহুল আমিনকে মুক্তির দাবি জানান বক্তারা। দাবি না মানলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলেও উল্লেখ করেন তারা।

তার আইনজীবীরা দাবি করেন, যে সব ফেসবুক স্ট্যাটাসের ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে তার কোনটিই এজাহারে উল্লেখিত ধারার কোনটির সঙ্গে মেলে নাই।

শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের নেতা আলমগীর কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের খুলনা জেলা সভাপতি হুমায়ুন কবির, বাংলাদেশ লেখক শিবির খুলনা জেলার সাধারণ সম্পাদক বরকত আলি, চলচ্চিত্র নির্মাতা মিহির কান্তি মণ্ডল, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যর শ্রমিক নেতা আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, মাতঙ্গী নাট্য দলের এইচ আর, জয়ন্ত, তানিম আমিন, ক্রিসেন্ট জুটমিলের শ্রমিক নাসিমা আক্তার, খুলনা-যশোর অঞ্চলের অস্থায়ী-বদলি-দৈনিক ভিত্তিক শ্রমিক সমন্বয়ক কমিটির যুগ্ন আহ্বায়ক সামস শ্যামল, ইকলাস আলি, প্লাটিনাম জুটমিলের শহিদুল, স্টার জুটমিলের ওলিয়ার রহমান, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সদস্য সুমায়া রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের খুলনা জেলা আহ্বায়ক আল-আমিন শেখসহ বক্তব্যে রাখেন স্থানীয় নাগরিক নেতারা

উল্লেখ্য, কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদের সমন্বয়ক রুহুল আমিনকে শুক্রবার রাতে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

ব্রেকআপের পর মন খারাপ নয়,পার্টি করা উচিত: জেনিফার লোপেজ

প্রেম, বিয়ে ও বিচ্ছেদের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও জীবনকে ইতিবাচকভাবেই দে...

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা

নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয...

হরমুজ প্রণালিকে মুক্ত করতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

বুধবার (৮ জুলাই ) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা