সারাদেশ

বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলন, এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: জেলার বেলকুচিতে যমুনা নদীর শাখা হতে অভিনব কায়দায় বালু উত্তোলন করা হচ্ছে। বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের আওতায় যমুনা নদীর শাখা (উত্তর দেলুয়া) থেকে অবৈধ বাংলা ড্রেজার দিয়ে রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সিরাজগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ আকন্দের ছেলে আব্দুল আওয়াল আকন্দ দিনের পরিবর্তে কৌশল পাল্টিয়ে রাতের আঁধারে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

স্থানীয়দের অভিযোগ, আব্দুল আওয়াল দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসা করে আসছে। তার অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এলাকার শত শত বিঘা আবাদি জমিসহ ঘর বাড়ি হুমকির সম্মুখীন হয়ে পরেছে। বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে তাকে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা করা হলেও কিছুতে তার অবৈধ বালু ব্যবসা রোধ করা যাচ্ছে না বিধায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

অবৈধ বালু ব্যবসায়ী আব্দুল আওয়াল আকন্দের সাথে কথা বললে তিনি সান নিউজকে জানান, আমি সবকিছু ম্যানেজ করে বালু উত্তোলন করছি।

তবে এ বিষয়ে বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, ঐ অঞ্চলে বৈধ কোন বালু মহলে অনুমোদন দেওয়া নেই। যদি কেউ অবৈধ বালু উত্তোলন করে থাকে তবে তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সান নিউজ/আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা