সারাদেশ

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে  মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সাংবাদিক শাকিল আহম্মদের বাড়িতে ঢুকে তার বাবা-মাসহ চারজনকে কুপিয়ে জখম এবং সাংবাদিক মোজাক্কিরের উপর হামলা ও হত্যার প্রতিবাদের মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশ নেয়।

প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক উত্তর কথা পত্রিকার সম্পাদক অ্যাড.মোস্তাক আলম টুলু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ লিটু, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবাইয়াত, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, একুশে টিভির জেলা প্রতিনিধি এসএম জসিম উদ্দিন, দৈনিক আজকালে খবরের জেলা প্রতিনিধি গোলাপ সারোয়ার সম্রাট, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানভীর হাসান তানু প্রমূখ।

বক্তারা সাংবাদিক শাকিলের পরিবারের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

উল্ল্যেখ: গত মঙ্গলবার বিকেলে বড়ই পাড়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা রইসুল, তার ভাইয়েরা ও বেশকিছু সন্ত্রাসী বাড়িতে ঢুকে সাংবাদিক শাকিলের ওপর হামলা করে। এসময় সেই সাংবাদিককে বাচাঁতে এগিয়ে আসলে তার বাবা-মা, বড় চাচা ও চাচাতো ভাইকে কুপিয়ে জখম করে তারা।

এ ঘটনায় পরদিন সকালে সাংবাদিক শাকিল বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।


সান নিউজ/বিআইবি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা