সারাদেশ

ভুল চিকিৎসায় মৃত্যু, পাল্টাপাল্টি অভিযোগ

মাসুম লুমেন, গাইবান্ধা : গাইবান্ধায় ভুল চিকিৎসা এবং ডাক্তারের অবহেলায় মারা গেছে ৬ষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র হাসিব। শুধু তাই নয়, এ ঘটনায় পরিবারের অনেক সদস্যকে বহিরাগত লোক দিয়ে মারপিটেরও শিকার হতে হয়েছে বলে সাংবাদিকদের অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

আবার রোগীর স্বজনরা চিকিৎসকের ওপর হামলা করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন-অর রশিদ। গাইবান্ধা জেলা হাসপাতালে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বুধবার (১০ ফেব্রুয়ারি) গাইবান্ধা জেলা হাসপাতালের বহিঃবিভাগে সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা।

নিহত হাসিবুর গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের বেপারী পাড়ার বকুল মিয়ার ছেলে।

রোগীর স্বজনরা জানান, হাসিবুর বিকালে বাসায় ফিরে শরীর খারাপ লাগার কথা বলে মা হাজেরা বেগমকে। এরপর হাসিবুরকে তার স্বজনরা গাইবান্ধা জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের চিকিৎসক ডা. সুজন পাল সেসময় প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসিবকে সাধারণ বেডে ভর্তি করতে বলেন। এরপর হাসিবের অবস্থার উন্নতি না হলে রাত ৮টার দিকে হাসিবের শরীরে ইনজেকশন পুশ করেন ডাক্তার। আর এই ইনজেকশন পুশ করার পরপরই হাসিবের নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ ব্যাপারে গাইবান্ধা জেলা হাসপাতালর আবাসিক মেডিকেল অফিসার ডা. হারুন-অর রশিদ বলেন, ডাক্তারের ভুল চিকিৎসা এবং রোগীর স্বজনদেরকে মারপিঠের অভিযোগ সত্যি নয়। আমরা সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। তারাই বরং চিকিৎসকের উপর হামলা করেছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

 শরিফুলের বোলিং এ প্রথম দিনেই চাপে অস্ট্রেলিয়া

মিচেল স্টার্কের তোপে মাত্র ৬৪ রানে অলআউট হয়ে ব্যাটিংয়ে আত্মসমর্পণ করেছিল বাংল...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

প্রতিরক্ষামূলক থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা