সারাদেশ

শেরপুরে কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরের নকলায় ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় রহিম মিয়া (১৮) ও তার মা সাজেদা বেগমকে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার রাতে পৌরশহরের দড়িপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা দড়িপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে ও স্ত্রী।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রহিম মিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে একই এলাকার ১৩ বছর বয়সী এক কিশোরীর সাথে। সম্প্রতি গর্ভবতী হয়ে পড়ে ওই কিশোরীটি। কিশোরীর মা একাধিকবার রহিম ও তার মা সাজেদা বেগমকে তাদের সম্পর্কের জেরে বিবাহের কথা বললে তারা তালবাহনা করে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই কিশোরী মৃত সন্তান গর্ভপাত করলে রাতেই সন্তানটিকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করে কিশোরীর পরিবার। পরে পুলিশ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন এবং ওই কিশোরী বাদী হয়ে ধর্ষণ ও ঘটনার সহায়তা এবং ধামাচাপা দেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেন।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি রুজু হওয়ার পর ধর্ষক রহিম ও তার মাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এসএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা