সারাদেশ

নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে হাত পা বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হানকে (২২) ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল নয়টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের স্লুইসগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়। বুধবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মাইনুল হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানে হাত বাঁধা ছিল বলে জানিয়েছে বালুবাহী নৌকার শ্রমিকরা।

গত বৃহস্পতিবার দুুপুরে বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে ইতোমধ্যে দুই জনকে বিপুল পরিমাণ মদ তৈরির বিপুল সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা