সারাদেশ

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা সদরের মাগুরা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী শিক্ষক সাধন সাধুকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মাগুরা এলাকায় গৃহবধূর স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধুর নাম বিউটি সাধু (২৮)। তিনি মাগুরা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাধন সাধুর স্ত্রী ও ঝিনাইদহ জেলা সদরের চাকলাপাড়া গ্রামের বিষ্ণুপদ সাধু খাঁর মেয়ে।

নিহত গৃহবধূর মামাতো ভাই কনক বিশ্বাস জানান, ‘তার দুলাভাই স্কুল শিক্ষক সাধন সাধুর সাথে অন্য একটি মেয়ের পরকীয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল মঙ্গলবার রাতের কোন এক সময় তার দুলাভাই সাধন সাধু তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর এই হত্যাকে তারা আত্মহত্যা বলে প্রচার দেয়। এরপর স্থানীয় লোকজনের মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা সদর থানার পুলিশ সকালে তার লাশ উদ্ধার করে। নিহত বিউটি সাধুর একটি ৪ বছরের ছেলে রয়েছে’।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের ইতোমধ্যে নিহত গৃহবধূর স্বামী স্কুল শিক্ষক সাধন সাধুকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যার আসল রহস্য জানা যাবে।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা