সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য সহ গ্রেফতার ১ জন 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীকে সোমবার (২৫ জানুয়ারি) জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, রোববার রাত ১১ টার সময় গোপনতথ্যের ভিত্তিতে রানীশংকৈল থানা পুলিশ রানীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম গাঁজা এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

এসময় মাদক ব্যবসায়ী করিমুলকে আটক করে পুলিশ।আটককৃত মাদক ব্যবসায়ী করিমুল ওই উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা রুজু করা হয়।মাদক ব্যবসায়ী করিমুলকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল মাদকদ্রব্য সহ একজন গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা