সারাদেশ

চলমান উদ্ভুত পরিস্থিতি নিয়ে খুবি কর্তৃপক্ষের প্রেস বিবৃতি

নিজস্ব প্রতিনিধি, খুলনা: প্রাতিষ্ঠানিক নিয়ম-কানুন সমুন্নত রেখে চলমান উদ্ভুত পরিস্থিতি নিরসনে সকল মহলের সহযোগিতার আহব্বান জানিয়ে প্রেস ‍বিবৃতি দিয়েছে খুবি কর্তৃপক্ষ।

রোববার (২৪ জানুয়ারি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’ জন শিক্ষার্থী তাদের শাস্তি প্রত্যাহারের দাবিতে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছে। দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন প্রতিপালন করে নিরসনের জন্য তাদেরকে নমনীয় হয়ে দুঃখ বা ক্ষমা চেয়ে শৃঙ্খলা বোর্ডের পত্রের জবাব প্রদানের জন্য খুলনাবাসীর অভিভাবক কেসিসির মেয়র সর্বজনশ্রদ্ধেয় তালুকদার আব্দুল খালেক, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনের পক্ষে উপাচার্য একাধিকবার, উপ-উপাচার্য, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালকসহ শিক্ষক এবং এলামনাইবৃন্দ তাদের কাছে যান, বক্তব্য শোনেন, বোঝান এবং পরামর্শ দেন।

সর্বশেষ মেয়র তাদেরকে এ আশ্বাস দেন যে, সেভাবে পত্র দিলে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবেন দুজন শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহারে সর্বোচ্চ সহানুভূতির সাথে বিবেচনা করতে। কিন্তু ঐ দুই শিক্ষার্থী একটি পত্র দিলেও তারা সেখানে কোনোরকম দুঃখ প্রকাশ বা ক্ষমা চেয়েছেন বলে কর্তৃপক্ষের জানা নেই। শিক্ষকের কাছে এরূপ কোনো ঘটনায় দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া একজন শিক্ষার্থীর জন্য শ্রদ্ধাবোধ, সৌজন্যতা ও মূল্যবোধের পরিচায়ক হলেও তা তারা করেনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বেগের সাথে লক্ষ্য করছে অনশনরত দুজন শিক্ষার্থীর এহেন আচরণ সত্ত্বেও বাইরের কয়েকটি রাজনৈতিক দল বা বিভিন্ন মতাদর্শের সংগঠন নিয়মবহির্ভুতভাবে রাজনীতি মুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে অনশনরত শিক্ষার্থীদের নানাভাবে সমর্থন দিচ্ছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কর্তৃপক্ষের কাছ থেকে প্রকৃত ঘটনা অবহিত না হয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কর্তৃপক্ষ নিয়ে নানা বিরূপ মন্তব্য করছেন যা বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক, হতাশা ও উদ্বেগের। এতে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশংকা রয়েছে। কারণ, আপামর খুলনাবাসী, রাজনৈতিক দলসহ সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও সামাজিক সংগঠন খুলনা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত রাখতে বদ্ধপরিকর এবং তারা কখনও কোনো ঘটনায় হস্তক্ষেপ করেননি। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল মহলের প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান সমুন্নত রেখে সমাধানে ভূমিকা রাখার জন্য আহবান জানাচ্ছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা