সারাদেশ

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় বল্টু হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী বল্টুকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

তিনি শৈলকুপা উপজেলার ষষ্টিবর গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন। স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক তারা।

পুলিশ জানায়, বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বল্টু। এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থক বাপ্পির নেতৃত্বে একদল সন্ত্রাসী বল্টুকে কুপিয়ে জখম করলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে মারা যান। জানা গেছে, এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছেন। তারা উভয়ে নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

বল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বল্টু নামের এক ব্যক্তি মারা গেছেন খবর শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা