সারাদেশ

মেয়ের আত্মহত্যার দুই ঘণ্টা পর বাবার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্মহত্যার দুই ঘণ্টা পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সুলতানপুর গ্রামের মোস্তফার মেয়ে শান্তনা (২০) এবং তার বাবা মৃত রওশন মন্ডলের ছেলে মোস্তফ (৪০)।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শান্তনার চাচাতো ভাই মতিন জানান, সকালে পারিবারিক বিষয় নিয়ে শান্তনার সাথে তার মায়ের বাকবিতণ্ডা হয়। এতে মায়ের ওপর অভিমান করে দুপুর ১২টার দিকে নিজ ঘরে গলায় দড়ি দেয়। পরে তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়ের শোক সইতে না পেরে এর দুই ঘণ্টা পর হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে একই হাসপাতালে তার বাবা মোস্তফার মৃত্যু হয়।

মতিন আরও জানান, শান্তনার স্বামীর সাথে বিচ্ছেদের পর তার চার বছরের একমাত্র ছেলে নিয়ে সে তার বাবার বাড়িতে থাকতো।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ জানান, মেয়ের আত্মহত্যার পর তার বাবা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। আমরা খোঁজখবর নিয়ে ঘটনার তদন্ত করে দেখছি। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

সান নিউজ/কেকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা