সারাদেশ

সিলেটে ট্রাকচাপায় দু'জন নিহতের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মহানগরীর সুবিদবাজার এলাকার ফাজিল চিশতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে নিহত সজিব আহমদের মা সালমা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত ট্রাক চালক জাহেদ মিয়াকে (৪৮)। তিনি বগুড়ার শিবগঞ্জের কিচক গ্রামের মৃত মোজাহারের ছেলে। এছাড়াও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামী করা হয়।

মঙ্গলবার দুপুরে ট্রাক চালক জাহেদ মিয়াকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে, নিহত সজিব ও লুৎফুরের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সজিবের বাসা নগরীর বনকলাপাড়ায় ও লুৎফুরের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

ঢাবিতে জাপান টেক ইন্টার্নশিপ ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা