সারাদেশ

মদ-ফেনসিডিলসহ যুবক র‌্যাবের জালে

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে র‌্যাব-১১ অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ ও ২৩ বোতল ফেনসিডিলসহ আমজাদ হোসেন রাজিব প্রকাশ ওরফে রাজু নামে এক যুবককে আটক করেছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবু ছালেহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এরআগে সোমবার (১১ জানুয়ারি) রাতে সদর উপজেলা জকসিন বাজারের বন্ধন নামে এক রেস্টুরেন্ট থেকে রাজুকে আটক করা হয়। রাজু নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন দক্ষিণ রাজারামপুর এলাকার আলাউদ্দিন মিয়াজি বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রাজু দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। কুমিল্লা থেকে বিদেশী মদ ও ফেনসিডিল এনে রাজু লক্ষ্মীপুর-নোয়াখালীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজুকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ১০ বোতল বিদেশী মদ ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. আবু ছালেহ জানান, মাদক ব্যবসায়ী রাজুকে বিদেশি মদ ও ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সান নিউজ/জেইউবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান নাহিদকে মেয়র পদে চায় নরসিংদী পৌরবাসী

গুম এর শিকার বার বার কারা নির্যাযিত নেতা নরসিংদী জ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা