সারাদেশ

১ম ও ২য় শ্রেণির ৫ বস্তা সরকারি বই জব্দ 

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতির বাড়ি থেকে ১ম ও ২য় শ্রেণির ৫ বস্তা সরকারি বই উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) সকালে নওয়াপাড়া পৌর এলাকার নর্থবেঙ্গল রোড সংলগ্ন মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টারের বাড়ি থেকে বইগুলো উদ্ধার করা হয়।

অভয়নগর থানা পুলিশের এসআই ইসরাফিল শামীম জানান, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ উপজেলা শিক্ষা অফিসারকে সঙ্গে নিয়ে নর্থবেঙ্গল রোড এলাকার আনোয়ার মাস্টারের বাড়ি থেকে ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের ১ম ও ২য় শ্রেণির ৫ বস্তা সরকারি বই জব্দ করে থানায় আনা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, সরকারি বই মাদ্রাসায় না রেখে সভাপতির বাড়িতে রাখার অপরাধে মাদ্রাসাপ্রধান মো. আবদুল ওয়াদুদ মোল্যাকে শোকজ করা হয়েছে।

পাশাপাশি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারকে আহবায়ক করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে নওয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি আনোয়ার মাস্টার জানান, মহামারী করোনায় প্রতিষ্ঠানটি বন্ধ থাকায় এবং মাদ্রাসায় ভালো ঘর না থাকায় মাদ্রাসার শিক্ষকরা আমার বাড়িতে বইগুলো রেখেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা