সারাদেশ

কেশবপুরে অনুদান বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কেশবপুর : যশোরের কেশবপুরে উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত দলিত নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা'দের মাঝে উপার্জনমুখী অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ) কেশবপুর উপজেলা পরিষদের হল রুমে হার চয়েস প্রকল্প, কেশবপুর, যশোর এর আয়োজনে, দলিতের বাস্তবায়নে এবং ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ইনিটিএটিভস(আইসিডিআই), নেদারল্যান্ডস এর অর্থায়নে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫০ জন নারী শিক্ষার্থীর মাঝে ছয় হাজার টাকা করে এবং ২৫ জন অটিজম শিশুর মা'দের মাঝে তিন হাজার টাকা করে ডাচ বাংলা ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে উপার্জনমুুুখী অনুদান বিতরণ করা হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম.এম. আরাফাত হোসেনের সভাপতিত্বে ও কেশবপুর উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত দলিত নারী শিক্ষার্থী এবং অটিজম শিশুর মা'দের মাঝে উপার্জনমুখী অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন হার চয়েস প্রকল্প কেশবপুরের ব্যবস্থাপক নাজমিন নাহার, ম্যানেজার ফাইন্যান্স এ্যান্ড এ্যাডমিন সঞ্জয় রায়, ডকুমেন্টেশন অফিসার হান্না সরকার, হাউজ অফ-পিচ, হার চয়েস প্রকল্পের ট্রেইনার শাহানাজ আক্তার পলি, উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত দলিত নারী শিক্ষার্থী এবং তাদের মায়েরা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ তাদের মায়েরা।

সান নিউজ/এআরএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা