সারাদেশ

সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের গ্রেফতারে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ায় সময় টেলিভিশনের বগুড়ার স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন রবিউল ইসলাম রবির উপর অতর্কিত হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে (৩১ ডিসেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এক বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বগুড়ার সাংবাদিক সমাজ।

বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটি ও বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের একাত্বতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করে বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বিভিন্ন সামাজিক সংগঠন।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বগুড়ার প্রবীন সাংবাদিক ইনডিপেন্ডেন্ট টিভির উত্তরাঞ্চল ব্যুারো প্রধান, উত্তর অঞ্চলের খবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান বিলু, বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটি’র সাবেক সভাপতি ও এটিএন নিউজের বগুড়া ব্যুারো প্রধান চপল সাহা, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও আর টিভি বগুড়ার রিপোর্টার জিএম সজল, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুারো প্রধান মেহেরুল সুজন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মামুনুর রশিদ সাইন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজাসহ আরো অনেকে।

মানববন্ধন চলাকালীন সময়ে খবর পাওয়া যায় যে হামলার সময় সময় টেলিভিশনের ক্যামেরা ভাঙাচোড়া অবস্থা পাওয়া গেছে, তাতে মেমোরী কার্ড পাওয়া যায়নি।

সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মধ্যে হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার না করলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রেরণ করব। বগুড়ার প্রশাসনকে অবহিত করে তিনি আরো বলেন জড়িতদের গ্রেফতার না করতে পারলে দায়িত্ব ছেড়ে দিয়ে যান।

এ বিষয় বগুড়া সদর থানার অফিসার ইনচার্য হুমায়ুন কবির জানান, আমরা ২৪ ঘন্টার মধ্যে ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার করতে পেরেছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা