সারাদেশ

বিয়ের ৪ মাসেই যৌতুকের বলি গৃহবধূ!

নিজস্ব প্রতিনিধি, মাগুরা : বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম মনিরা খাতুন (২০)। তিনি মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামে আরিফ মোল্যার মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী মুন্সী জিয়ারুল ও তার পরিবারের সদস্যরা পালিয়েছেন। জিয়ারুল রায়পুর গ্রামের হারুণ মুন্সির ছেলে।

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের বাবা আরিফ মোল্যা জানান, গত চার মাস আগে তাদের বিবাহ হয়। বিবাহের কিছু দিন পরেই ১০ হাজার টাকা জিয়ারুলকে যৌতুক দেয়া হয়। এর পর কিছু দিন পরে জামাই আরও ৩০ হাজার টাকা দাবি করে।

গত এক মাস আগেও মনিরাকে যৌতুক দাবি করে ব্যাপক মারধর করে জিয়ারুল।

যৌতুকের ওই ৩০ হাজার টাকা কেন্দ্র করে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। এ ঘটনার জের ধরেই সন্ধ্যার পর মনিরাকে পিটিয়ে হত্যা করে তার স্বামী। এতে মনিরা ঘটনাস্থলেই নিহত হন।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, মনিরা তার স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা