সারাদেশ

ফরিদপুর জেলা প্রশাসকের গৃহহীন প্রকল্প পরিদর্শন ও উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মুজিদ বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীনদের দেয়া গৃহনির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার।

এছাড়াও তিনি পৃথক তিনটি স্থানে উঠান বৈঠক, কম্বল বিতরণ ও বৃক্ষরোপণ করেছেন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারমূলক প্রকল্প ভূমিহীন, গৃহহীন, দুস্থ, অসহায় মানুষের জন্য নির্মিতব্য আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার।

বোয়ালমারীতে এই প্রকল্পের আওতায় ৯২টি ঘর নির্মিত হচ্ছে। যার মধ্যে ৬৫টি চলমান।

এসময় তিনি প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মঙ্গলবার দুপুর ১টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের দীন মোহাম্মদের বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, তথ্য সেবা কর্মকর্তা তথ্য আপা বদরুন্নেসা প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল চন্দ্র সরকার বলেন, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, বাল্যবিয়ের কুফলসহ বিভিন্ন তথ্য আপনারা ঘরে বসে তথ্য কেন্দ্রে এসে 'তথ্য আপা'র নিকট থেকে জানতে পারবেন। উঠান বৈঠকে প্রায় ৭০ জন উপকারভোগী মহিলা উপস্থিত ছিলেন। হালিমা নামে উপস্থিত এক উপকারভোগী মহিলা বলেন, জীবনে পরিবর্তন আনার জন্য এই উঠান বৈঠকে এসেছি। শেষে জেলা প্রশাসক উপস্থিত মহিলাদের মধ্যে কম্বল বিতরণ করেন। এর আগে বেলা সাড়ে বারোটায় বোয়ালমারী পৌরসভায় অসহায়, দুস্থ শতাধিক মানুষের মধ্যেও তিনি কম্বল বিতরণ করেন।

এছাড়া বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে কিছু বৃক্ষরোপণও করেন।

সান নিউজ/কেএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা