ছবি: সান নিউজ
সারাদেশ

ফুলবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দিনাজপুরের ফুলবাড়ীতে ফলদ ও বনজ জাতের ৫ হাজার বিভিন্ন চারা গাছ সপ্তাহব্যাপী রোপণ ও বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে পৌর শহরের সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বশেষ চারা গাছ বিতরণ ও রোপণের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

এর আগে গত ১০ আগস্ট ফুলবাড়ী হাই কেয়ার প্রতিবন্ধী স্কুলে চারা বিতরণ ও রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিপর্যায়ে এ কর্মসূচি পালন করা হয়।

সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি) ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সহযোগিতায় এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম, দিনাজপুরের বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ টিম, দিনাজপুরের আহ্বায়ক মেহেদী হাসান জানান, “আমাদের এ কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা ও দূষণ কমানো এবং বনজ সম্পদ বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী নিশ্চিত করা।”

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা