সারাদেশ

ঝিনাইদহে কৃষকের মাটিচাপা দেয়া লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : নিখোঁজের ৭ দিন পর ঝিনাইদহে এক কৃষকের মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকালে শৈলকূপা উপজেলার রূপদাহ গ্রামের তার বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শৈলকূপা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে বাড়ির পাশের ডোবায় কৃষক রিপনের মাটিচাপা দেয়া মরদেহ হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মাটিচাপা দেয়া অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করে।

গেল ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হন তিনি। এ ঘটনায় পরদিন নিহতের দুলাভাই শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরি করে। কৃষক রিপন দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিল। ৩ বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা