সারাদেশ

প্রণোদনা পাচ্ছেন খুলনার ৯৬ হাজার কৃষক

সান নিউজ ডেস্ক : প্রণোদনা পাচ্ছেন খুলনাঞ্চলের চার জেলার ৯৬ হাজার কৃষক। মহামারি করোনায় গ্রীষ্মকালীন সবজি ও গত মৌসুমের উৎপাদিত বোরো ধানে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় পুঁজি হারানোর কারণে তাদের এ প্রণোদনা দেয়া হবে।

বোরো উৎপাদন উৎসাহিত করতে কৃষি সম্প্রসারণ বিভাগ তিন পর্যায়ে খুলনাঞ্চলের চার জেলায় ৯৬ হাজার কৃষককে প্রণোদনা দেবে। প্রণোদনার পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা। বিজয় দিবসের পরপরই কৃষকের হাতে এ প্রণোদনা পৌঁছাবে।

এ বছরের মে মাসে বোরো ধান কাটার পর পরিবহন না থাকায় কৃষক হাটে ধান নিতে পারেনি। ফলে স্বল্প দামে বাড়ির খামার থেকে ধান বিক্রি হয়। অনেক ক্ষেত্রে বাকিতেও খড়কুটো বিক্রি হয়। এ অঞ্চলের কৃষক বড় ধরনের লোকসানের সম্মুখীন হয়। এ ছাড়া গ্রীস্মকালীন মৌসুমে মিষ্টি কুমড়া, ঢেঁড়শ, পুঁইশাক, উচ্ছে, শসা, ঝিঙে, করলা পানির দামে বিক্রি হয়। মহাজনের ঋণের সুদ টানতে হচ্ছে কৃষককে।

কৃষি সম্প্রসারণ বিভাগের সূত্র জানায়, এ অঞ্চলের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইল জেলার ৯৬ হাজার কৃষক প্রণোদনার সুবিধা পাচ্ছে। তারমধ্যে গম, সরিষা, বোরো বীজ, টমেটো, মরিচ ইত্যাদির জন্য সাতক্ষীরা ও বাগেরহাটের তিন হাজার কৃষক ২৪ লাখ ৭০ হাজার টাকা, দ্বিতীয় দফায় বেরোর জন্য শ্রমিক ও সারের জন্য ১৮ হাজার ৪০০ কৃষককে এক কোটি ৯৩ লাখ ৩৮ হাজার টাকা, ৭৫ হাজার কৃষককে বোরো হাইব্রীড চাষের জন্য তিন কোটি ৮১ লাখ টাকা প্রণোদনা হিসেবে দেয়া হবে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. নুরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত কৃষককে উৎসাহিত করতে প্রণোদনা দেয়া হচ্ছে। তালিকা প্রস্তুত হয়েছে। প্রথম ও তৃতীয় দফায় ২০ হাজার করে এবং দ্বিতীয় দফায় ছয় হাজার ৭০০ কৃষক প্রণোদনা পাবে।

তিনি বলেন এ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি বোরো আবাদ হচ্ছে সাতক্ষীরা জেলায়। এখানে জমির পরিমাণ ৭৫ হাজার হেক্টর। প্রণোদনার ক্ষেত্রে স্বচ্ছতা দেয়া হচ্ছে।

নড়াইলের জেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার রায় জানান, জেলার ১৫ হাজার কৃষক প্রণোদনার সুবিধা পাবে। ৯০ শতাংশ বীজ তোলা শেষ হয়েছে। এখানে ৪৭ হাজার হেক্টর জমিতে দুই লাখ ছয় হাজার মেট্টিক টন বোরো উৎপাদিত হবে। নড়াইলের উদ্বৃত্ত খাদ্য অন্য জেলায় পাঠানো হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে সফরসঙ্গী ৩৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল (২১ সেপ্টেম্বর) নিউই...

পল্লবীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

রাজধানীর পল্লবী থানাধীন সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা