সারাদেশ

শীতবস্ত্র বিতরণে সরকারের বরাদ্দ সোয়া ৬ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : মানবিক সহায়তা হিসেবে কম্বল ও শীতবস্ত্র কিনে বিনামূল্যে বিতরণের জন্য দেশের ১১ জেলায় ৬ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সম্প্রতি ডিসিদের অনুকূলে এই অর্থ বরাদ্দ দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট ডিসি স্থানীয় এমপিকে জানিয়ে এসব কম্বল ও শীতবস্ত্র বিতরণ করবেন বলে আদেশে বলা হয়েছে।

বরাদ্দ এই অর্থ দেশের ১১ জেলার ১০৩টি উপজেলার প্রতিটিকে ৬ লাখ টাকা করে দেয়া হবে। এর মধ্যে চট্টগ্রামের ১৫টি উপজেলার জন্য ৯০ লাখ, কক্সবাজারে ৮টি উপজেলার জন্য ৪৮ লাখ, রাঙ্গামাটির ১০টি উপজেলার জন্য ৬০ লাখ, বান্দরবানের ৭টি উপজেলার জন্য ৪২ লাখ, খাগড়াছড়ির ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, কুমিল্লার ১৭টি উপজেলার জন্য এক কোটি ২ লাখ, ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, চাঁদপুরের ৮টি উপজেলার জন্য ৪৮ লাখ, নোয়াখালীর ৯টি উপজেলার জন্য ৫৪ লাখ, ফেনীর ৬টি উপজেলার জন্য ৩৬ লাখ এবং লক্ষ্মীপুরের ৫টি উপজেলার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট ডিসিরা উপজেলাভিত্তিক উপ-বরাদ্দ দেবেন। বরাদ্দ করা অর্থে কম্বল বা শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোন খাতে ব্যয় করা যাবে না।

বরাদ্দপত্রে বরাদ্দ করা অর্থে কম্বল ও শীতবস্ত্র কেনা এবং বিতরণ শেষে একটি প্রতিবেদন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা