সারাদেশ

সিলেটে বিড়িসহ আটক চোরাকারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বিশ্বনাথে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ পাতার বিড়িসহ আটক চোরাকারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তার নাম আফরোজ আলী। তিনি বিশ্বনাথ উপজেলার মাঝগাঁওয়ের মৃত ইসকান্দার আলীর ছেলে।

এর আগে ভোর ৩টার দিকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিশ্বনাথের মাঝগাঁও থেকে তাকে আটক করে র‌্যাব-৯।

এসময় আফরোজ আলীর কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার পিস পাতার বিড়ি জব্দ করা হয়। আলামতসহ তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা। শুক্রবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

সান নিউজ /এক/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা