সারাদেশ

কক্সবাজার কারাগারে ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার জেলা কারাগারে মো. মোস্তফা নামের এক বন্দির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি তিনি আত্মহত্যা করেছেন।

সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ওই বন্দি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষের।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. নেছার আলম জানান, মোস্তফার বাড়ি কক্সবাজার সদর উপজেলায়। একটি মারামারি মামলার আসামি ছিলেন মোস্তফা।

ওই মামলায় রোববার (২৯ নভেম্বর) আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কারাগারের ভেতরে তিনি আত্মহত্যা করেন। উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান জেল সুপার নেছার আলম।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীরুল গীয়াস জানান, মোস্তফার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় ডেপুটি জেলার সাইদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- ইন্সপেক্টর মামুনুর রশীদ ও হিসাবরক্ষক খন্দকার আজাদুর রহমান। কমিটিকে আগামী দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান জেল সুপার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা