বান্দরবানে ২৮ স্বর্ণের বারসহ স্বামী-স্ত্রী আটক
সারাদেশ

বান্দরবানে ২৮ স্বর্ণের বারসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্ত এলাকা থেকে ২৮টি স্বর্ণের বারসহ স্বামী মো. ফারুক ও তার স্ত্রী মরিয়ম বেগমকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রাম থেকে ওই স্বর্ণের বার জব্দ করা হয়। ওজন ১৪ ভরি চার আনা তিন রতি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রামের বাসিন্দা মো. ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে ৮টি স্বর্ণের বার জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন সিকদার জানান, মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিপুল স্বর্ণ পাচারের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। খবর পেয়ে সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ২৮টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা