সারাদেশ

দৌলতখানে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : দৌলতখানে মাস্ক না পরায় দোকানি ও পথচারীসহ ৫ জনকে ২ হাজার দুইশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি কাজে বাধা দেয়ায় আরসাদ নামে এক যুবককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় দৌলতখান পৌর শহরের উত্তর ও দক্ষিন মাথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হোসেন এই জরিমানা করেন।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগণকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে দৌলতখান পৌর শহরে অভিযান চালানো হয়। এসময় মাস্ক পরিহিত ছাড়া দোকানে পণ্য বিক্রি করায় ও মাস্ক ছাড়া চলাচল করায় দোকানি ও পথচারীসহ ৫ জনকে ২ হাজার দুইশত টাকা জরিমানা করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।'

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা