সারাদেশ

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় বাসটিকে পুলিশের জিম্মায় নেয়া হয়েছে এবং বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের বিসমিল্লাহ বাজারের মুন্সী বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাছুম (৩০) দুর্ঘটনাগ্রস্থ মোটরসাইকেলটির চালক ছিলেন এবং সে পটুয়াখালীর লেবুখালী এলাকার মোশাররফ হোসেন খানের ছেলে। এছাড়াও মোটরসাইকেলটির অপর দুই আরোহী সুমন ও সাইফুল গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনায় আটককৃতরা হলো- বাস চালক মোঃ বশির এবং হেলপার কামাল হোসেন।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, বরগুনা থেকে বরিশালের দিকে আসছিলো অনামিকা পরিবহনের একটি বাস। এসময় মুন্সী বাড়ি এলাকায় পৌঁছালে বাকেরগঞ্জ থেকে পটুয়াখালীর মীর্জাগঞ্জগামী একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এছাড়া ওই মোটরসাইকেলের দুই আরোহীও গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

ওসি জানান, এই ঘটনায় বাসটিকে জিম্মায় নেয়ার পাশাপাশি বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। অপরদিকে বরিশাল টু পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গরুর হাট এলাকায় মাইক্রোবাসের চাপায় মুনসুর আকন (৫৫) নামে এক অটো চালক নিহত হয়েছে। বেলা ১১টার দিকে দুর্ঘটনা ঘটলেও বিকাল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মুনসুর বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর এলাকার আবুল আলী আকনের ছেলে।

সান নিউজ/এমএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

টেকনাফ সীমান্তে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ পূর্বশত্রুতা ও আধি...

তুরস্কের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশের

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আ...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

ফরাসিরা ফুলব্যাক সংকটে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে বসার পর থেকেই দলের একটি দুর্বল দিক নিয়ে বেশ...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা