সারাদেশ

যুবঅধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশাল ছাত্র, যুব অধিকার পরিষদ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা শাখার সভাপতি রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, হাজী দানেশ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শহীদুল ফাইম, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ শাখার সাধারন সম্পাদক নাজিউর রহমান, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক আতিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিমন হোসেন, সুজন ইসলাম, আব্দুল্লাহ খান, মোঃ আখছার, রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝালকাঠিতে ভিপি নুরের সংগঠন ছাত্র, যুবঅধিকার পরিষদ বিনামূল্যে মাক্স বিতরণ ও কর্মী সংগ্রহ কর্মসূচী পালন করতে গেলে ঝালকাঠি জেলা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমে এই ঘটনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী দেন।

শুক্রবার ঝালকাঠীতে ছাত্র, যুব অধিকার পরিষদ জেলা কর্তৃক করোনা প্রতিরোধক মাক্স বিতরণী ও সাংগঠনিক কর্মী সভায় জেলার ছাত্রলীগের ফেওর শাখার সাধারন সম্পাদক নাদিম মাহমুদের নেতৃত্বে ছাত্রলীগের সদস্য হামলা চালিয়ে মারধর ও পিটিয়ে গুরুতর আহত করা সহ বেশকিছু সদস্যদের জখম করার প্রতিবাদে ছাত্র, যুব অধিকার পরিষদ বরিশাল জেলা শাখার অয়োজনে বিক্ষোভ প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করে।

তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সড়কে দাড়িয়ে স্লোগান দেয় নেতৃবৃন্দরা।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা