সারাদেশ

মাদক-জুয়া নিয়ন্ত্রণে সহযোগিতা চাইলেন এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেছেন, স্থানীয় জনগনের সহযোগীতা ছাড়া মাদক ও জুয়ার মতো অপরাধ নিয়ন্ত্রণ অসম্ভব। আমরা মাদকসেবন ও জুয়া নির্মূল করতে চাই। এ ব্যাপারে এসএমপির বিভিন্ন থানা এলাকার নাগরিকদের সবাই আন্তরিকভাবে পুলিশকে সহযোগীতা করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

তিনি বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। রোববার বিকেলে এসএমপির এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এয়ারপোর্ট থানা) প্রবাস কুমার সিংহ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ চৌধুরী এবং এয়ারপোর্ট থানা এলাকার জনপ্রতিনিধি ও অন্যান্য সচেতন নাগরিক বৃন্দ।

নিশারুল আরিফ সিলেট মেট্রোপলিটন এলাকায় সব ধরণের অপরাধ হ্রাসে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা