সারাদেশ

সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি কক্সবাজার : নাফ নদে নৌকায় মাছ ধরা অবস্থায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যার পর গুলিবিদ্ধ জেলে গভীর রাতে কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জেলে মোহাম্মদ ইসলাম (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজির আহমদ বলেন, শনিবার সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকা নিয়ে মাছ শিকারে নামে নাফ নদে।

কিছুক্ষণ পর মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখানে মোহাম্মদ ইসলামের পেটে গুলি লেগে আহত হলে তার সঙ্গে থাকা অন্য জেলেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন বলেন, রাতে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ এক ব্যক্তিকে নিয়ে আসেন। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, খবর পেয়েছি বিজিপির গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিষেধ থাকা সত্ত্বেও রাতের আঁধারে কয়েকজন জেলে নৌকা নিয়ে নাফ নদে নেমে মিয়ানমার জলসীমায় ঢুকে যায়।

এরপর বিজিপি তাদের লক্ষ্য করে গুলি চালালে একজন বিদ্ধ হয় এবং পরে মারা যান। এটি নিশ্চিত নয় যে তারা আসলে মাছ শিকারে নাকি অন্য কোনো উদ্দেশ্যে সেখানে গেছে। এরপরও বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে; ভবিষ্যতে এভাবে অকারণে যেন গুলি করে বাংলাদেশিকে হত্যা করা না হয়। বিজিপি জানিয়েছে, তাদের সীমানায় নৌকায় সন্ত্রাসী মনে করে গুলি করেছে।

টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি আহত হওয়ার খবর শুনেছিলাম। মারা যাওয়ার বিষয়টি কেউ জানায়নি। এ ব্যাপারে খোঁজ নেয়া হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা