সারাদেশ

ফরিদপুরে করোনা প্রতিরোধে সচেতনতামূলক মানব ঢাল কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : নো মাস্ক, নো সার্ভিস- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে করোনা প্রতিরোধে জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ৯ উপজেলায় একযোগে জনসচেতনতামূলক মানব ঢাল কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুজিব সড়কে আধাঘণ্টার মানব ঢাল কর্মসূচি পালিত হয়।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্ণা হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল ফয়েজ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশার্রফ আলী, সরকারি সারদাসুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

এদিকে সদর উপজেলা চত্বরের সামনে মানব ঢাল চলাকালে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা প্রমুখ।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, সামনের শীতে দ্বিতীয় ধাপের করোনা মোকাবিলায় এখনই সকলকে প্রয়োজনীয় সচেতনতা ও প্রস্তুতি নিতে হবে। না হলে বিপর্যয় ঠেকানো যাবে না।তিনি জানান, আমাদের এই কর্মসূচি জেলার সকল উপজেলার ২০ কিলোমিটার এলাকায় জুড়ে পালিত হয়েছে এক যোগে।এতে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

সান নিউজ/বিডি/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ!

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্...

শারমিন গ্রুপের কর্মকর্তার মৃত্যু, আত্মহত্যায় প্ররোচনার মামলা

শিল্পাঞ্চল আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপে...

২০২৭ সালে জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনী...

শ্রীমঙ্গলে ১৭৩ পুজামন্ডপে দূর্গোৎসব হবে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গোৎসবে...

হোয়াইটওয়াশের হতাশা ভুলে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিতে বাঘিনীরা

অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়শূন্য থেকে হোয়াইটওয়াশ হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা