সারাদেশ
বাসে ট্রেনের ধাক্কায় নারী নিহত

উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের পাশে সোনাখালী এলাকায় শ্রমিকবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গগামী সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ভোররাত সাড়ে ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হয়ে ঢাকায় যাচ্ছিল। ট্রেনটি কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকা ত্যাগ করার সময় ওই এলাকায় রেল ক্রসিংয়ে শ্রমিকবোঝাই একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে কিছু দুর গিয়ে ট্রেনটি থেমে যায়।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় বাসে থাকা অজ্ঞাত পরিচয় এক নারী শ্রমিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা সবাই বাসের যাত্রী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রেনের ইঞ্জিনের সামনে আটকে থাকা বাসটি সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

৮ দফা দাবিতে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা