সারাদেশ

জমি বিরোধের জেরে স্ত্রী-সন্তানদের সামনে গলা টিপে হত্যা

নিজস্ব প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহে জমি নিয়ে বিরোধের জেরে স্ত্রী ও সন্তানদের সামনে একজনকে গলা টিপে হত্যা করা হয়েছে। গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের ভালুকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল মোতালেব (৬০), তিনি ঐ এলাকার আবদুর রহমানের ছেলে। নিহত মোতালেব স্থানীয় জাকের পার্টির নেতা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ছেলে মো. জুয়েল মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে রাস্তা নিয়ে কথা বলার সময় আমাদের দুই ভাইকে আটকে রেখে প্রকাশ্যে আমার বাবাকে খোকন দুই হাত দিয়ে গলা টিপে ধরে ঝুলিয়ে রাখে। আমার মা-বোনের সামনে বাবাকে ওরা মেরে ফেলেছে। আমরা কিছুই করতে পারলাম না।

নিহতের স্ত্রী আনোয়ারা খাতুন জানান, প্রতিবেশী খোকন, চান মিয়া ও সুরুজ আলীদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল আবদুল মোতালেবের। তিনি প্রতিবেশীদের বলেছিলেন– সরকার নির্ধারিত জায়গা দিয়ে রাস্তা নিতে। অথবা দুপক্ষের জমিতে রাস্তা করতে। ওরা সেটি মেনে নেয়নি।

গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা