সারাদেশ

বিএম কলেজের শিক্ষকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক আরাফাত হোসাইনের বাসায় হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তার বাসার আসবাবপত্র ভাঙচুর এবং তাকে পিটিয়ে আহত করে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে নগরীর জিয়া সড়ক এলাকার মৃধা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

আহত শিক্ষক আরাফাত হোসাইন জানান, ১৯৯৬ সালে মৃধা বাড়িতে জমি ক্রয় করে ২০১০ সাল থেকে সেখানে বসতি স্থাপন করেন তিনি। এরপর থেকে স্থানীয় একজন সন্ত্রাসী নানাভাবে তাদের পরিবারকে হয়রানি করে আসছে।

একপর্যায়ে মঙ্গলবার বিকেলে হয়রানির প্রতিবাদ করেন তিনি। এসময় অভিযুক্ত ব্যক্তি তার বাসায় ঢুকে তাকে মারধর এবং আসবাবপত্র ভাঙচুর করে। হামলায় তার হাতের আঙুল ভেঙে যায়।

বিএম কলেজের শিক্ষকের ওপর হামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।

সান নিউজ/এসএমএইচ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

পিরোজপুরে নানা আয়োজনে 'বিশ্ব পরিবেশ দিবস' উদযাপন 

‘ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা&rsqu...

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সরকারের নতুন পরিকল্পনা

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যাপক পরিসরে উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্যের গুণ...

দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের নির্দেশনা জারি

দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্নের ল...

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ সরকারের: বাণিজ্যমন্ত্রী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহ...

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ভলান্টিয়ারিজম চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা