সারাদেশ

কালোবাজারে ওএমএসের চাল বিক্রি, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে এক ডিলারের তিন কর্মচারীকে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর রবার্টসনগঞ্জ এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় একটি অটোরিকশা ও দুটি অটোভ্যানসহ ৪৯ বস্তা চাল উদ্ধার করা হয়। আটকরা হলেন- রংপুর মহানগরীর আলমনগর দরদিপাড়া এলাকার মৃত ইকবালের হোসেনের ছেলে আবু আসলাম (৫৫), মৃত ইসমাইল বাবুর ছেলে ইসমাইল হোসেন (৫৬) এবং বাবুপাড়া সাজাপুর এলাকার মৃত কলিম উদ্দিন ছেলে আসফাক আলী (৫২)। অভিযানের সময় খাদ্য অধিদফতরের ডিলার আসলাম পালিয়ে যান।

রংপুর জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান মৃধা জানান, এনএসআই সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রবার্টসনগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি অটোরিকশা ও দুটি অটোভ্যান থেকে ওএমএসের ৪৯ বস্তা চাল উদ্ধার করেন তারা। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ওই তিন কর্মচারীর ৫৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও ডিলার আসলামের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা