সারাদেশ

অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।

জরিমানাকৃত ইটভাটা দু’টি হলো—উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস।

নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা বলেন, ‘জেলার পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইটভাটা দুইটি পরিচালনার জন্য বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতীত পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস নামক দুইটি ইটভাটার পুনর্নির্মাণ বা সংস্কার কাজ চালু রাখায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। একইসঙ্গে মোট চার লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।’

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা