সারাদেশ

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’-এই প্রতিপাদ্যেকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিশ চন্দ্র বোস । অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসান, ফায়ার স্টেশনের কর্মকর্তা তপন পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক প্রদর্শনের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় কীভাবে তাৎক্ষণিকভাবে নিরাপদে আশ্রয় নিতে হবে, কীভাবে নিজেকে ও অন্যদের রক্ষা করা যায়, এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব এ বিষয়ে উপস্থাপন করা হয়।

বিচারকের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে আজ বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে এনসিপির সমাবেশের কোনো যোগসূত্র রয়েছে কি না সেটা খতিয়ে দেখতে পুলিশ।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা